কেরানীগঞ্জে ২৫ লক্ষ টাকার নকল তেল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার  নকল প্যারাসুট নারিকেল তেল এবং কুমারিকা হেয়ার অয়েল জব্দ করে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার ডায়মন্ড মেলামাইন ফ্যাক্টরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। অভিযান কালে কারখানার মালিককে পাওয়া যায়নি। তবে কারখানায় কর্মরত শ্রমিকদের আটক করা গেলেও সবাই শিশু শ্রমিক হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কোনাখোলা এলাকার ডায়মন্ড মেলামাইন ফ্যাক্টরি কাছে দীর্ঘদিন যাবত কিছু দুষ্কৃতিকারী লোক দেশের প্রসিদ্ধ ব্রান্ড প্যারাস্যুট নারকেল তেলেও কুমারিকা হেয়ার অয়েল এর নকল কারখানা করে তা বাজারজাত করছে। পরে পুলিশ ও প্যারাসুট বিপণন কর্মকর্তাদের সহায়তায় তা ধ্বংস করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *