দোহারের রাইপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার রাইপাড়া ইউনিয়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় আটশতাধিক শিতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।

এ সময় রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নুর এ আলম ও শওকত হোসেন মজনু, রাইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আমির হামজা,জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *