দোহারে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ লটারি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.এফ.এম ফিরোজ মাহমুদ। লটারি পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খালেক জানান, ফেসবুক লাইভের মাধ্যমে অভিভাবক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকম-লীর সম্মুখে এ ভর্তি লটারি পরিচালনা করা হয়।

ভর্তি ইচ্ছুক ২৭০জন শিক্ষার্থী ফরম পূরণ করে টোকেন সংগ্রহ করেন। আজ লটারির মাধ্যমে ১১৩জন শিক্ষার্থীকে নতুন ভর্তির সুযোগ দেয়া হলো। এছাড়াও লটারীর মাধ্যমে আরও ১০জন শিক্ষার্থীকে অপেক্ষায় রাখা হয়েছে। লটারিতে নির্বাচিত কোন শিক্ষার্থী ভর্তি না হয় তাহলে ঐ ১০ জনের মধ্য থেকে ভর্তির সুযোগ দেয়া হবে।

তাছাড়া বিদ্যালয়ের ৫ম শ্রেণি থেকে উর্ত্তীণ ৫৩ জন শিক্ষার্থী লটারি ছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *