কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন ঢাকা জেলা পুলিশ। আজ সোমবার বিকেল ৫টায় মডেল থানার জিনজিরা ইউনিয়নের জিনজিরা পী. এম. পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান (অপরাধ) , আশ্ররাফুল ইসলাম (প্রশাসন), সাজেদুর রহমান (বিশেষ শাখা), হুমায়ূন কবির (অপরাধ দক্ষিণ), আবদুল্লাহিল কাফি, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ঢাকা জেলা দক্ষিণ (ডিবি) ওসি মো. নজরুল ইসলাম,কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু ও ওসি তদন্ত মোঃ মোজাম্মেল হোসেন প্রমূখ। এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে ৬ শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
