মালয়েশিয়ায় দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের পুরোপুরি বিস্তার ঠেকাতে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ৬টি রাজ্যে দ্বিতীয় ধাপে লকডাউন বাড়িয়েছে মালয়েশিয়া।মালয়েশিয়ায় করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আবারও ৬টি রাজ্যে পুরো লকডাউন ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। একই সঙ্গে দেশটির আন্তঃরাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া বিশেষ ভাষণে এ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।

তিনি বলেন, মালয়েশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কুয়ালালামপুর, পেনাং, সেলাঙ্গর, মেলাকা, জহুর ও সাবাহ প্রদেশগুলোয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বহাল থাকবে। পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলো ও আগের মতো বহাল থাকবে।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) আওতাভুক্ত রাজ্যগুলোর নিয়োগকর্তা এবং কর্মচারীদের অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২২৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৫৫ জন।

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৯ হাজার ১১৫ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *