মো. সজুন হোসেন: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলজ গাছের চারা বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নারিশা বালিকা উচ্চ বিদ্যালয় , ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে বিভিন্ন জাতের আম গাছের চারা রোপণ করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা।
শামীমা রহিম শিলা বলেন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতরণ করা চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান. উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইশিতা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক শাহনাজ, সহ প্রচার সম্পাদক সাবিহা, মহিলা দলেরনেত্রী সুলতানা, মিতু আক্তার, চায়না আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনবৃন্দ।
