দোহারে স্যামস-৯২ এর উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

নিজস্ব প্রতিবেদক:ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত দরিদ্র রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেছে জনকল্যানমূলক সামাজিক সংগঠন স্যামস-৯২।
বুধবার (১ জুলাই) উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

সংগঠনটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পঙ্কজ কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, স্যামসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. কাজী মাহবুবুর রহমান, সংগঠনটির সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন, মোশারফ হোসেন, খন্দকার জাহাঙ্গীর আলম, মুরাদ হোসেন, বাহার উদ্দিন, মামুন হোসেন মৃধা, ইকবার হোসেন সহ স্যামসের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *