দোহারে শামসুউদ্দিন শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার শামসুউদ্দিন শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুকসুদপুর শামসুউদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহমান পাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আইজিআর খান মো. আব্দুল মান্নান।

শামসুউদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহসিন শিকদার চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রউফ খান, মহিউদ্দিন শিকদার, মানিক শিকদার, আনোয়ার হোসেন, আজিজুল হাওলাদার, টিটু শিকদার, মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গোলাম শামসুদ্দিন শিকদার ডায়মন্ড।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও সকল শহিদ বীর মক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *