নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় দোহার গণকল্যাণ হস্ত শিল্প কর্নার এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার জয়পাড়া থানার মোড় বেগম আয়েশা শপিং কমপ্লেক্স এর ২য় তলায় দোহার গণকল্যাণ সোসাইটির (ডিজিএস) আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে এ হস্ত শিল্প কর্নার এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ।

বেগম আয়েশা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক ও দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এসএম বিপ্লব হোসেনের সভাপতিত্বে ও পিকেবি স্কুল এন্ড কলেজের প্রভাষক ও দোহার গণকল্যাণ সোসাইটির সহ-সভাপতি মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা হুমায়ুন কবির, সিকান্দার আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আহাদ মিয়া, প্রতিষ্ঠানের উপদেষ্টা আব্দুল জব্বার, সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. আওলাদ হোসেন রিয়াদ, পরিচালক সজল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আবু হামিম মোহাম্মদ আদনান, সাধারণ সম্পাদক মাহদী হাসানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দোহার গণকল্যাণ সোসাইটির সাফল্য কামনা করে বলেন, আশাকরি আগামিতে এ প্রতিষ্ঠানটি শুধু দোহারেই নয় সারা বাংলাদেশের প্রতিটি জেলায় দোহার গণকল্যাণ সোসাইটির শাখা ছড়িয়ে যাবে। এজন্য প্রতিষ্ঠানের সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।
শেষে প্রতিষ্ঠানটির সভাপতি এসএম বিপ্লব সবার সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
