ঢাকার দোহার উপজেলায় মনেট (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নারিশা পশ্চিমচর এলাকায় এ ঘটনা ঘটে। সে নারিশা পশ্চিমচর এলাকার আব্বাস বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোনেট জাল নিয়ে বাড়ির পাশের চকে মাছ ধরতে যায়, পরে সকালে বাড়িতে না ফিরলে তাকে খুঁজোখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে নির্জন বাগানে জাম গাছের সাথে ঝুলতে অবস্থায় দেখেন তার বাবা। পরে তার আত্মচিৎকারে আশাপাশে লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে দোহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসেন।
এবিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। এঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
