দোহারে মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় মাদরাসার হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ হারুনুর রশিদের সভাপতিত্বে মাদরাসার পরিচালক মাওলানা যুবায়ের আহম্মেদ সাকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুসা কালিমুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী মো. সুলাইমান বেপারী, নারিশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কবিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নারিশা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক,মো. আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তফা, রুইথা বাইতুল জান্নাত জামে মসজিদের সভাপতি, মো. রুহুল আমীন, বাগে জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মো. রুহুল আমিন দেওয়ান, মুকসুদপুর বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. খবির উদ্দিন,
দারুল উলূম আবু বকর সিদ্দিক রাঃ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ওমর ফারুক আমীনী, দাওয়াতুল কুরআন মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী আল-আমিন খান, রুইথা বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. নাইমুল হাসান, হাফেজ মাইনুল ইসলাম, হাফেজ জাকির হুসাইন ফরায়েজি, হামীম সমাজ কল্যাণ সংঘের সদস্য ও মাদরাসার সকল অভিভাবক বৃন্দসহ আরও অনেকে। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *