দোহার নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যের বাজার চালু করলো হা-মীম সমাজ কল্যাণ সংঘ

নিজস্ব প্রতিবেদক:  পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে হা-মীম সমাজ কল্যাণ সংঘ। ঢাকার দোহার উপজেলায় সাতভিটা এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যের বাজার চালু করেছে এ সংঘটনটি। এখান থেকে বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য ক্রয় করতে পারবে নিম্ন আয়ের মানুষ।
প্রত্যেক ক্রেতা প্রতিদিন নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এসময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, হা-মীম সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা সহিদুল ইসলাম, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুসা কালিমুল্লাহ, সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মারুফ খান, কোষাধক্ষ্য শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক রাহাত খান, রিদয় খান, শুভ খান, সহিদুল ইসলামসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *