দোহারে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে বাবুল মাদবর (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ সাজা দেন।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে মাদক বিক্রির সময় উপজেলা লটাখোলা কবরস্থান এলাকা থেকে বাবুলকে আটক করে দোহার থানা পুলিশ। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত বাবুল উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপার এলাকার দশা মাদবরের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *