সিরাজদিখানে সড়ক দুর্র্ঘটনায় নিহত ১, আহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা. কেরানীগঞ্জ-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ-সিরাজদিখান সীমান্তবর্তি মরিচা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পরে ১ শ্রমিক নিহত ও অপর ৩ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাসা বাড়ি আসবাব নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান কেরানীগঞ্জ-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কের মরিচা কাউন্টারের টোলঘরের কাছাকাছি এলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় নান্নু মিয়া নামে একজন শ্রমিক পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ৩ শ্রমিক আহত হয়।গুরুতর আহত ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত এবং আহত ৩ জন ওই ট্রাকের ড্রাইভারের পাশে বসা ছিল।
নিহত নান্নু মিয়ার বাড়ি পটুয়াখালির গলাচিপা উপজেলায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। চালক পলাতক রয়েছে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ও সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা ঘটনাস্থল পরিদর্শন করে।
শেখরনগর ফাড়ির ইনচার্জ মো. নাসির শেখ সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে আসা নবাবগঞ্জগামী একটি পিকআপ ভ্যান বাসাবাড়ির আসবাব নিয়ে যাওয়ার পথে মরিচা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের খাদে পড়ে যায়। এ সময় নান্নু মিয়া নামে ওই শ্রমিক ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং ৩ শ্রমিক আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *