নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার উদ্বোধন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আলোচনা সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন আব্দুস সালামের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়,মাহমুদপুর জুনিয়র হাইস্কুল ও বিলাশপুর ইউনিয়নে মাঝিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল মুন্সি, সাপ্তাহিক‘নবাবাংলা’র পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহম্মেদসহ আরও অনেকে।
এসময় দোহার উপজেলায় মোট ১০০টি শহিদ মিনার নির্মাণ করার ঘোষণা দেন লায়ন আব্দুস সালাম চৌধুরী।
