দোহারে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুবদলের সহ-সম্পাদক হোসাইন মুহাম্মদ শাহাদাতের উদ্যোগে নারিশা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এসময় হোসাইন মুহাম্মদ শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন উদ্দিন খান মাসুম। প্রধান বক্তা ছিলেন, ঢাকা জেলা যুবদলের অন্যতম সদস্য শিপন মোল্লা।

মুহাম্মদ শাহাদাৎ বলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষে উপজেলা যুবদলকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। যেন আগামী আন্দোলন সংগ্রামে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ভাইয়ের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *