জামিনে বের হয়ে মাদক বিক্রি, আটক দুই

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।
আটককৃতরা হলেন- উপজেলার গোবিন্দল ভোর বাজার এলাকার মো. জামাল (৪৩) ও গোবিন্দল এলাকার মো. ফরিদ (৪০)।

পরিদর্শক আবুল কালাম জানান, ‘আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আগের মামলায় জামিনে বের হয়ে পুণরায় মাদক বিক্রির সাথে জড়িত হয়েছেন। গোপণ সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১০টার দিকে তাদেরকে সিংগাইরের চারিগ্রাম বাজারগামী পাকা রাস্তা থেকে ৫৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।’

উদ্ধার হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *