দোহারে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালে অবৈধ দখল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের শিমুলিয়া সরকারি খালে অবৈধ স্থাপনা দখল মুক্ত করলো দোহার উপজেলা প্রশাসন। সোমবার সকালে অভিযান পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সরকরি জমি দখলের দায়ে স্থানীয় জাকির হোসেন ,শহিদুল ইসলাম ও তালহা নামের তিন ব্যক্তিকে আগামী দুই দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন নির্বার্হী ম্যাজিস্ট্রেট। এছাড়া সরকারি জমি দখলের দায়ে ভ্রাম্যমান আদালতে তাদের অর্থদন্ড দেয়া হয়। অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ।
নির্বাহী ম্যজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, নারিশা ইউনিয়নের জালালপুরে শিমুলিয়া সরকারি খালের কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেন তিন ব্যক্তি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের নির্দেশে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দুই দিনের সময় দেয়া হয়েছে। পাশাপাশি তাদের ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেয়া হয়েছে। সরকারি স্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *