ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহার উপজেলার বিভিন্ন স্থানে ১ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার মুকুসুদপুর,নারিশা ও সুতারপাড়া ইউনিয়নে নতুন মসজিদ ও আরসিসি রাস্তা নির্মাণ সহ মোট ৮টি প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।
এসময় তিনি সংাবাদিকদের বলেন, গত তিন বছরে ১৮৬৫টি উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ১১৬১ টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাকী প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ একদিন মাইল ফলক হয়ে থাকবে।
তিনি আরো বলেন, এক সময় ঢাকা জেলা পরিষদে দুর্নীতির আখড়া ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে আমাকে দায়িত্ব অর্পণ করেন। তার দেয়া অর্পিত দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা জেলা পরিষদকে দুর্নীতি থেকে বের করে এনে উন্নয়নের বিপ¬ব ঘটিয়েছি।
ঢাকার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, মো. ফজলুল হক, ঢাকা জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক স¤পাদক শ্যামল চন্দন দাশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ স¤পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাংগঠনিক স¤পাদক আওলাদ হোসেন, সমাজ কল্যাণ স¤পাদক কামরুজ্জামান, উপ-প্রচার ও প্রকাশনা স¤পাদক মঞ্জু মোল্লা, সদস্য ছিদ্দিক শিকদার, আইন বিষয়ক স¤পাদক অ্যাড. ফিরোজ আলম,ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, সুতারপাড়া ইউনিয়ন আওয়মীলীগের  সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা, নারিশা ইউনিয়ন আওয়মীলীগের সাবেক সভাপতি শেখ শাহাবুদ্দিন, আওয়ামীলীগ নেতা সুরুজ মোল¬া, ফিরোজ মোল¬া, হাবিবুর রহমান, মোস্তফা মোল¬া, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক আলিম বিশ্বাস, পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোশারফ দেওয়ান, ইতালি আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি চঞ্চল মোল¬া, দোহার উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক হাবিব বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *