দোহারে নয়াবাড়ী প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে অর্থ বিতরণ

 মো সুজন হোসেন:  মানুষ মানুষের জন্য মানবতায় সেবাই আমাদের উদ্দেশ্য এই স্লোগানকে সামনে নিয়ে দোহার উপজেলায় নয়াবাড়ি প্রবাসী ফাইন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ ও ধোয়াইর মেইন রোড সংলগ্ন প্রবাসী ফাউন্ডেশনের প্রধান অফিসের উদ্বোধন করেন সংগঠনটি। শনিবার (৬ ফেব্রয়ারি) সকালে নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান নয়াবাড়ি প্রবাসী ফাইন্ডেশনের অফিস উদ্বোধন করেন এবং অসহায় ও দুস্থদের মাঝে নগদ টাকা তুলে দেন তিনি।
এসময় নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মো.জহিরুল ইসলাম বিপ্লব ও মনির হোসেন ভূঁইয়া এবং কার্যকরী সদস্য মুহাম্মদ ফারুক হোসেন উপস্থিত থেকে অসহায় দুস্থ ও প্রতিবন্ধী পাঁচটি পরিবারের মাঝে নগদ ৭৫ হাজার টাকা ও ধোয়াইর জান্নাতুল বাকী কবরস্থানে ১ লাখ টাকা নগদ অর্থ দিয়ে সহযোগিতা এবং এলাকার আব্দুল আউয়ালকে একটি নতুন রিকশা দিয়েও সহায়তা প্রদান করেন সংগঠনটি।


এছাড়াও তারা পূর্বে অসহায় মানুষদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অরাজনৈতিক সংগঠন নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশন। ২০২০ সনে ২৪ জুলাই সংগঠনটি জন্ম হয়। এর ধারাবাহিকতায় সংগঠনের উন্নয়ন অব্যাহত রয়েছেন। তাদের এই সহাযোগিতায়কে সুশীল সমাজে ইতিবাচক হিসেবে দেখছেন ।
অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম ঝিলু , সাধারণ সম্পাদক দ্বীপু সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আরব আলী, মো.সামছু , মো.বকুল , মো. জয়নাল আবেদীন,আব্দুল মান্নান মাদবর, আব্দুর রশিদ, নজরুল ইসলাম লিটন , শফিকুল ইসলাম , মো. নূর ,জাহিদ আব্দুর রউফ , রমজান পত্তনদার , মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *