দোহার (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ কার্গো ভেসেল এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার দোহারের নারিশা চৈতাবাতর এলাকায় দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক জাহাজ মালিকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাজ মালিকদের উদ্দেশ্যে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, আগামী নির্বাচনে আমাদের প্যানেল জয়ী হলে নিজের জন্য নয় আপনাদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবো।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, আগামী নির্বাচনে আমাদের পরিষদ জয়ী হলে বাংলাদেশ কার্গো ভেসেল এসোসিয়েশন নতুন আঙ্গিকে সাজানো হবে যেখানে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম থাকবে না। জাহাজ মালিকরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে।
বীর মুক্তিযোদ্ধা এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে ও বাংলাদেশ কার্গো ভেসেল এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কার্গো ভেসেল এসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ করিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি লক্ষণ চন্দ্র ধর, মোহাম্মদ আলী, রিভার ট্রান্সপোর্টের সভাপতি রেজাউল করিম, মোশারফ হোসেন, মতিন তালুকদার, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
