স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার দোহার উপজেলার সামাজিক সংগঠন সাতভিটা মানব কল্যাণ সংঘ এর পক্ষ থেকে অত্র এলাকার নিম্ন আয়ের মানুষদের আর্থিক অনুদান প্রদান করা হয়। শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় সংগঠনের বেশিসংখ্যক সদস্যের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান করা হয়।
চলমান করোনাভাইরাস এর সংক্রমণের ফলে সংগঠিত সংকট মোকাবিলায় অত্র এলাকার ৫০ জনকে নগদ ৩০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
সংগঠনে আর্থিক অনুদানের যৌথভাবে অর্থায়ন করেন, কামরুল হাসান (কাতার প্রবাসী) এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্ণামেন্টস এর সত্ত্বাধিকারী সাদিয়া ইসলাম দোলা।
আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিপ্লব শেখ, সাধারণ সম্পাদক ইমরান খান রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ক্যাশিয়ার আঃ সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, মো. নূর হোসেন প্রমুখ।
