নবাবগঞ্জে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা পরিষদের অর্থায়ণে জেলার ৬ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর জেলা পরিষদ সদস্যের অফিস থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ শাহাবুদ্দিন, ঢাকা জেলা যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তফা মোল্লা প্রমুখ।

জেলা পরিষদের অর্থায়ণে নবাবগঞ্জে ৬’শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হবে। নবাবগঞ্জের খাদ্যসামগ্রীগুলো জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *