নবাবগঞ্জের চন্দ্রখোলা যুবজয়ন্তী সংঘের খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার : মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ঢাকার নবাবগঞ্জের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চন্দ্রখোলা যুবজয়ন্তী সংঘ। বৃহস্পতিবার বেলা ১১টায় চন্দ্রখোলা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ২২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে ৬ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি লবন দেয়া হয়।

ক্লাবের সভাপতি প্রশান্ত কুমার মন্ডলের উদ্যোগে বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ক্ষীরদ বেপারী, বিপ্লব বেপারী, মদন বেপারী, চন্দ্রখোলা কালিমন্দির কমিটির সভাপতি দুধেশ্বর বেপারী, রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি রুপচাঁদ বেপারী, ক্লাবের সাবেক সভাপতি রণজিৎ কুমার রায়, রিভার বেপারী, বর্তমান সহ-সভাপতি জগদিশ বেপারী, নৃপেন কুমার রায়, সাধারণ সম্পাদক পলাশ বেপারী, সাংগঠনিক সম্পাদক রামজয় মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক অমল মন্ডল, কোষাধ্যক্ষ সত্যরঞ্জন রায়, প্রচার সম্পাদক শুভ্র তালুকদার, ক্রীড়া সম্পাদক সুশান্ত বেপারী, সদস্য- বিধান সরকার, সুমন মনি সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *