দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের উত্তর রাধানগর এলাকার শেখ রহিম ও জয়তন বেগমের ছোট ছেলে হৃদয় (১৮) গত ১৪ই জানুয়ারি নিজ এলাকা হতে নিখোঁজ হয়ওয়ার ঘটনা ঘটে। নিখোঁজ হৃদয়ের ফুফু ঝর্না ২৪শে ফেব্রুয়ারী দোহার থানায় একটি জিডি করেন। জিডি নং- ১০৭৫।
নিখোঁজ হৃদয় উপজেলার জয়পাড়া কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
হৃদয়ের সহপাঠী নিলয় জানায়, হৃদয়ের কাছে কলেজের অনেক শিক্ষার্থী টাকা পাবে। ভর্তি ফি কমানোর কথা বলে অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে বলেও জানান তার সহপাঠী নিলয়।
হৃদয়ের ফুফু ঝর্না জানান, নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে থেকেই হৃদয় খুব টেনশনে ছিলো। জিজ্ঞেস করলে তেমন কিছু বলেনি। শুধু বলতো কিছু টাকা প্রয়োজন। বেশ কয়েকবার টাকাও দিয়েছি আমি। হঠাৎ করে ১৪ তারিখ থেকে আর বাসায় ফিরেনি হৃদয়। দোহার থানায় জিডিও করেছি আমি। আমাদের পুরো পরিবার খুব টেনশন ও হতাশার মধ্যে রয়েছে।
