দোহারে নতুন ১৬ জনের করোনা রিপোর্ট নেগেটিভ

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলার নতুন ১৬ জনের করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। শুক্রবার (১লা মে) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
তিনি জানান, গত ২৮ এপ্রিল পর্যন্ত দোহারে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪৮ জনের। এর মধ্যে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
তিনি আরো জানান, দোহারে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৪ জন এদের মধ্যে একজনের মৃত্যু হয়। দোহারে করোনার সংক্রামণ যাতে ছড়িয়ে না পরে,তাই সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *