দোহারে নতুন মসজিদ উদ্বোধন

মো.কামাল হোসেন : ঢাকার দোহারে মাহমুদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের চতুর্থতম মসজিদ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মাহমুদপুর নতুন আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত মসজিদ টি উদ্বোধন করা হয়। মসজিদ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টার, মাহমুদপুর ২ নং ওয়ার্ড সদস্য উজ্জল মাহমুদ, মাহমুদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম, সহ সভাপতি মুফতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক সহ সংগঠনের সদস্যগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *