নাগরপুরে অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আটপাড়া গ্রামের যমুনা নদীর পার থেকে অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

১লা মে বুধবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আটপাড়া গ্রামের যমুনা নদীর তীর থেকে আনুমানিক ৬৫বছরের এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করে চৌহালী নৌ পুলিশের সদস্যরা। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত আটপাড়া গ্রামের যমুনা নদীর পারে গিয়ে অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করি। তার বয়স আনুমানিক ৬৫ বছর হবে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *