দোহারে দূর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভবতারণ সেবা সংঘের উদ্যোগে নয়াবাড়ি ইউনিয়নের তিনশ’ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সংঘের প্রতিষ্ঠাতা আচার্য্য হিন্দু কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি নন্দদুলাল গোস্বামীর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এসময় নির্মল গুহের পক্ষ থেকেও এলাকার দুইশ পরিবারে শাড়ি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *