নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের সাধারণ শিক্ষার্থীরা সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে । বুধবার (৭ অক্টোবর) সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
সকালে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী প্লাকার্ড নিয়ে উপজেলা রতন চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ ও ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এসময় ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবি করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জামানসহ আরও অনেকে ।
বিক্ষোভরত শিক্ষার্থীরাদের সাথে সংহতি প্রকাশ করেছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও দোহার- নবাবগঞ্জ কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
