দোহারে জমি দখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সোমা সুলতানা নামে এক নারী। শুক্রবার দুপুরে উপজেলার থানার মোড় আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় একটি হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগী সোমা সুলতানা উপজেলার লটাখোলা এলাকার মৃত মো. গুঞ্জর আলীর মেয়ে। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জাল দলিল তৈরি করে তাদের জমি দাবি করছে এবং তাদের হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, দোহার লটাখোলা মৌজার এসএ ১১৯৩,আর এস ২৬৫০ দাগে ৫১ শতাংশ জমি, চারখানা সাফকবলা দলিল যার নং ২২৫৩,২২৬৯,২২৭৪ ও ২২৭০ দলিলেল মাধ্যমে আমার পিতা গুঞ্জর আলী মালিক হয়ে পরবর্তীতে দোহার অফিস থেকে ৭৯/০৫ নামজারি জমা দাগ ৯৭৭/৮ নং জমি আমাদের তিন বোনের নামে লিখে দেন। যার দলিল নম্বর ৩২৬৩ এবং তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০। পরবর্তীতে তারা তিন বোন জমির মালিক হয়ে নামজারি সম্পন্ন করেন। যার কেস নম্বর ১৩৭/১৭-১৮ এবং তারিখ ২৩ আগস্ট ২০১৭। তিনি আরো জানান, তাদের পিতা ও তারা গত প্রায় ৪০ বছর ধরে জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল জাল দলিল তৈরি করে মাহমুদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও জাহাঙ্গীর খন্দকার জমিটি নিজেদের দাবি করছে। অভিযুক্তদের কোনো বৈধ কাগজপত্র বা নামজারি নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি তাদের কাছে বৈধ কাগজপত্র থাকে, তাহলে তারা আমাদের সঙ্গে বসে আইনগতভাবে বিষয়টি সমাধান করুক। কিন্তু তা না করে তারা আমাদের হয়রানি করছে এবং জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এই নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *