ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ের চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে মাদরাসার সভা কক্ষে শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন মাদরাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ।
অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার পরিচালক মুফতি আলমাস হোসাইন, শিক্ষা সচিব মাওলানা নুর হুসাইন, সহকারী শিক্ষক মাওলানা মশিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
