দোহারে চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ের চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে মাদরাসার সভা কক্ষে শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন মাদরাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ।

অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার পরিচালক মুফতি আলমাস হোসাইন, শিক্ষা সচিব মাওলানা নুর হুসাইন, সহকারী শিক্ষক মাওলানা মশিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *