দোহারে গৃহবধূর আ’ত্মহ’ত্যা

ঢাকার দোহার উপজেলায় গলায় ওড়না দিয়ে খাদিজা আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গিয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা মাহমুদপুর গ্রামের ছন্দুর ব্রিজ সংলগ্ন এলাকার শেখ শাহজাহান ও অঞ্জনা দম্পতির মেয়ে। সে ৩ বোন ও ৩ ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান এবং উপজেলার রাইপাড়া এলাকার প্রবাসী নাহিদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে খাদিজার মা গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন। ফিরে এসে তিনি খাদিজার শোবার ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশিদের বিষয়টি জানালে, তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান খাদিজা ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেচানো অবস্থায় ঝুলছেন। পরে প্রতিবেশিদের সহযোগিতায় খাদিজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *