দোহারে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পদ্মায় নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পদ্মানদীতে নৌকা ডুবে মো. ইয়ানুস বরদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পদ্মানদীতে নৌকা নিখোজ হন তিনি। মৃত ইয়ানুস উপজেলার বিলাসপুর ইউনিয়ন দক্ষিণ দেবিনগর এলাকার মো. ইমান বরদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার পদ্মনদীতে ছেলে রুবেলকে নিয়ে মাছ ধরতে যান ইয়ানুস। প্রচন্ড বেগে নদীতে ঝড় উঠলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তীরে ভিড়তে চেষ্টা করেন। কিন্তু প্রচন্ড ঝড় হাওয়ায় নৌকা ডুবে যায়। ছেলে রুবেল তীরে উঠতে পারলেও বাবা ইউনুস বরদার নিখোঁজ হন। রাতেই তার স্বজনরা অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান মেলেনি।
বুধবার দুপুরে পাশের এলাকায় একটি মরদেহ ভাঁসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি ইয়ানুসের বলে সনাক্ত করেন।
দোহার কুতুরপুর নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই জহুরুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ের কবলে পরে নৌকা ডুবে মৃত্যু হয়। তবে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *