দোহারে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে রাকিব দেওয়ান নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ি চক এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব দেওয়ান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে ফসিল জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক আদায় করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ফসলি জমি রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ফসিল জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে কাউকেই ছাড় দেয়া হবে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *