দোহারে করোনায় মৃত ব্যক্তির দাফন করলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা টিম

মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের খালপাড় গ্রামের জয়নাল আকন্দ (৭৮) নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার, ১২ ই আগস্ট রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত ব্যাক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম।

স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বয়ক মাওলানা যুবায়ের আহমেদ সাকী জানান, “করোনায় মারা যাওয়ার খবর পেয়ে আমাদের টিম প্রধান সুলাইমান বেপারী টিমের সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করি শুক্রবার সকাল ১১ টায় । আজ আমরা ৪৭ তম লাশ দাফন করলাম।”

স্বেচ্ছা‌সেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ সাকী, শহিদুল ইসলাম ভূঁইয়া, খলিলুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. নাঈম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *