দোহারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোহার থানার অফিসার্স ইনচার্জ মো.মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল এসএম জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।

এসআই রাকিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক এএসপি মজিবুর রহমান, ওসি (তদন্ত) এস এম কামরুজ্জামান, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুরুজ আলম সুরুজ,সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি মুজিবর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দোহার থানার অফিসার্স ইনচার্জ মো.মোস্তফা কামাল বলেন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সব প্রকার অপরাধমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।