নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। দোহার থানার আয়োজনে দোহার থানা প্রাঙ্গণে ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে দোহার থানার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো.আসাদুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমিনুল ইসলাম, দোহার সার্কেল এএসপি আরিফুর রহমান, দোহার থানা ওসি মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম, দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ আরও অনেকে।
