নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা এলাকায় উপজেলা প্রশাসন ও র্যাব-১১ এর যৌথ অভিযানে দুইলাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ও র্যাবের এএসপি প্রনব কুমার।
অভিযানে দুইলাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রজনন মৌসুমে ইলিশ শিকারের জন্য বাড়ি ভাড়া নিয়ে কারেন্ট জাল মজুদ করেছিল অসাধু ব্যবসায়ীরা। অবৈধভাবে কারেন্ট জাল মজুদ রাখায় মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে তিনজন বাড়ির মালিককে আর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সাংবাদিকদের বলেন, আগামী ১৪ আক্টবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান চলবে। ইতোমধ্যে অনেক অসাধু ব্যবসায়ীরা মা ইলিশ ধরার জন্য জাল মজুদ করছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে এই অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তিনটি বাড়িতে র্যাব-১১ এর সহযোগীতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে কারেন্ট জাল জব্দ করে পড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
