নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ

মো.নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শস্য বীজ বিতরণ করা হয়েছে। একই সাথে সমবায়ী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার বেলা ১২টায় নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র আয়োজনে পল্লী ভবনে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিআরডিবি’র সভাপতি দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইয়্যেবুর রহমান, জেলা প্রধান শস্য বিশেষজ্ঞ মো. সোহেল রানা, শস্য উন্নয়ন কর্মকর্তা আকাশ মন্ডল, সমিতির সহ-সভাপতি মো. আক্কাস আলী, পরিচালক কুতুব উদ্দিন চুন্নু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *