নবাবগঞ্জে মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 মো. নাজমুল হোসেন:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও কেক কেটে মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যান বাংলো প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
মুক্তিযুদ্ধ মঞ্চের নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ মাহাথির রিজভীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, আওয়ামীলীগ নেতা আজহার উদ্দীন কাজল, সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইফ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *