দোহার প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) দুপুরে দোহার প্রেসক্লাবে প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনসাধারণের মাঝে ৫শত খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানি, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সেন্টু, যমুনা টেলিভিশন ও  দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক আজহারুল হক।

দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, প্রচার প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, কার্যকরী সদস্য তারেক রাজিব, আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, সাংবাদিক মো. সুজন হোসেন, মো. জুবায়ের আহম্মেদ, আসাদ মাহমুদ, মো. কামাল হোসেন দেওয়ান আলমগীর হোসেন, নাজনীন শিকদার শরীফ হাসান, আল-আমিন,মোস্তফা কুদ্দুস, হাফেজ মাওলানা শফিকুল ইসলামসহ সকল সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *