নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামী ও এর অঙ্গসগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
