দোহার উপজেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক অনার এসোসিয়েশনের মুজিব শতবর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক অনার এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দোহার জেনারেল হাসপাতালের সভাকক্ষে করোনাভাইরাস থেকে মুক্তির দোয়া পাঠের মধ্য দিয়ে কেক কেটে মুজিব জন্মশত বার্ষিকী উদ্বোধন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহম্মেদ বাবু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল হালিম, সহ-সভাপতি মো. আবুল হাশেম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জামাল আহমেদসহ এসোসিয়েশনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *