নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সকালে তিনি রিপোর্ট জমা দিলে রাতেই তিনি আক্তান্ত হওয়ার রিপোর্ট পান। বিষয়টি আলমগীর হোসেন নিজেই নিশ্চিত করেছেন। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি চালক নূর কবিরও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আলমগীর হোসেন ঢাকার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় হোম-কোয়ারেন্টে রয়েছেন।
এসময় মুঠো ফোনে তিনি জানান, আমি মানুষের সেবা দিতে জীবন বাজি রাখতে প্রস্তুত। সবাই আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেনো আমাকে সুষ্ঠ ভাবে আপনাদের মাঝে ফিরিয়ে এনে মানুষের সেবা করার সুযোগ দেন।
