নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দ্বার খুললো রবিবার (১২ সেপ্টেম্বর)। সারাদেশের ন্যায় প্রথমদিনেই বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি চোখে পড়েছে। করোনাকালে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জয়পাড়া কলেজে রাজনৈতিক কর্মকাণ্ডও স্থবির ছিল।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শারীরিক উপস্থিতিতে পাঠ কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জয়বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে জয়পাড়া কলেজ ক্যাম্পাস। সকাল ১১ টায় হঠাৎ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করেন।কলেজ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে রতন চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করে ছাত্রলীগ।
বক্তারা করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন। দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন,জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার,সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন,সহ-সভাপতি দুর্জয় চৌধুরী,অনিক ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, যুগ্ম-সম্পাদক আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক এমারত হোসেন, জয়পাড়া কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উর রহমান শিকদার, পৌরসভা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেদুল হাসান চঞ্চল, জুনায়েদ, সাইফুল, হাবিব, আল জামি, তনু, মোস্তফাসহ আরও অনেকে।
প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করার নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে।
