দোহারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে নারিশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহযোগিতায় জরুরি ভিত্তিতে ১০০ পরিবারের মাঝে সরকারিভাবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল,তেল ও লবণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দরানী, ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকির হোসেন, ইউপি সদস্য মো. জুয়েল মোড়ল, আব্দুল আলীম, সিরাজুল ইসলাম, শেখ নূরুল ইসলাম প্রমুখ।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দরানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারী করোনাকালীন আমরা জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এরই ধারাবাহিকতায় ত্রাণ বিতরণ করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *