নিজস্ব প্রতিবেদকঃ দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশীতে জুমন বেপারী মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কিডস্ কেয়ার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, শহিদুল ইসলাম সদর, দেওয়ান ফরিদ, মো. রাজু আহমেদ, আব্দুর রশিদ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিরাজুল ইসলামের সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
