ঢাকা জেলা পরিষদের মনোনয়ন ফরম কিনলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন ঢাকার দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। রোববার (০৪ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এই ফরম ক্রয় করেন।

মো. আলমগীর হোসেন দোহার উপজেলা পরিষদের টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান। কয়েক মাস আগে অনুষ্ঠিত দোহার উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিকী সম্মেলন বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ব্যপারে জানতে চাইলে মুঠো ফোনে মো. আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল। আমি আশাবাদী দল একজন সৎ ও দক্ষ লোককে ঢাকা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিবেন। তবে আমি বিশ্বাস করি দলীয় মনোনয়ন বোর্ডে যারা রয়েছেন তারা আমাকে বেছে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *